কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা : এলাকায় উত্তেজনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা : এলাকায় উত্তেজনা

  • সোমবার, ১ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার ব্যবসায়ী নেতা নাজমুল হাসান (৩৫) কে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একটি মাইক্রোবাসযোগে এসে দুর্বৃত্তরা রোববার দুপুর ২ ঘটিকায় রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে নিজ বাসার সম্মুখে উপর্যুপরি ছুরিকাঘাত করে। সিলেটের একটি হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা ৭ টায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সংবাদের এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। কমলগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একটি মাইক্রোবাসযোগে এসে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসানের বাসার সম্মুখে নাজমুল হাসানকে পাশে পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যা ৭ টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর চৈত্রঘাট বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোব্দ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

Manual5 Ad Code

রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজির উদ্দীন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতাপী গ্রামের জুয়েল আহমদের সাথে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ নানা বিষয় নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গুরুতর আহতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি লাইভে নাজমুল হাসান ছুরিকাঘাতের সময় তোফায়েল, রাসেল, মাসুদ, তফজ্জুল নামের চারজনকে চিনতে পেরেছেন এবং অন্যদের চিনতে পারেননি বলে জানান।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ এখনও আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!