কমলগঞ্জের নাজমুল হত্যার ১৩নং আসামি তাহেরের আদালতে আত্মসমর্পণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জের নাজমুল হত্যার ১৩নং আসামি তাহেরের আদালতে আত্মসমর্পণ

  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে আলোচিত  ব্যবসায়ী নেতা নাজমুল হাসান (৩৫) হত্যা মামলার ১৩নং এজহারভুক্ত আসামী তাহির আহমদ তারেক (৪০) আদালতে আত্মসমর্পণ করেছে।মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসম্মান করলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। কমলগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহাদেব বাচাড় বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল বুধবার আদালতে মাধ্যমে তাকে রিমান্ড চাওয়া হবে।

এর আগে ৭ নভেম্বর  শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের পাহাড়ি  এলাকায় র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে কমলগঞ্জর আলোচিত ব্যবসায়ী নেতা নাজমুল হত্যার এজহারভুক্ত দুই আসামি নিহত হয়। নিহতরা হলেন, এজাহারভুক্ত ২ নং আসামী তোফায়েল আহমেদ (৩৫) ও ৮নং এজহার ভুক্ত আসামী শহীদ মিয়া (৪০)।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২ টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে নাজমুল হাসান (৩৫) নামে এক ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর সিলেটের একটি হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা ৭ টায় নাজমুল হাসানের মৃত্যু হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!