এসএসসি পরীক্ষা দেরিতে হলেও পরবর্তীতে সমন্বয় করা হবে: শিক্ষামন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

এসএসসি পরীক্ষা দেরিতে হলেও পরবর্তীতে সমন্বয় করা হবে: শিক্ষামন্ত্রী

  • মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:-এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে পারায় শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এখন যে পরীক্ষা নিতে তাদের দেরিটা হয়েছে, পরবর্তীতে তা সমন্বয় করা হবে। কাজেই কারও অসুবিধা হবে না ইনশাআল্লাহ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।মন্ত্রী বলেন, আগামী বছর যেসব পরীক্ষা রয়েছে, সেগুলো একেবারে যথাসময়ে নেওয়ার সুযোগ নেই। কিন্তু এ বছরের মতো এত দেরি হবে না।

Manual4 Ad Code

শিক্ষামন্ত্রী বলেন, ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে- এ সিদ্ধান্তটি হওয়ার পর আপনাদের কি মনে হয় আমাদের ২২ লাখ শিক্ষার্থীদের টিকা দেওয়ার সুযোগ ছিল। এখনো তো দেশের প্রতিটি জেলায় ফাইজারের টিকা দেওয়ার মতো অবস্থা নেই। কাজেই আমরা চেষ্টা করছি, স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মকভাবে চেষ্টা করছে কীভাবে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দিয়ে দিতে পারি। যেহেতু আমাদের সব জেলায় টিকা দেওয়ার মতো অবকাঠামো নেই, তারপরও আমাদের প্রচেষ্টা থাকবে।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!