বড়লেখায় আ’লীগের ১৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় আ’লীগের ১৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার

  • শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রেুাহী প্রার্থী হওয়ায় দলের ১৫ জন নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

Manual7 Ad Code

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

বহিস্কৃতরা হলেন, বর্ণি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামীম আহমদ ও ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আব্দুল মুহিত। দাসেরবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী। উত্তর শাহবাজপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান ও মুমিনুর রহমান টনি। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন। বড়লেখা সদর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন। তালিমপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান ও সদস্য সুনাম উদ্দিন সুনাইবন্ধু। দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল ফুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মানিক ও ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক আশরাফ হোসেন। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আজির উদ্দিন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর বলেন, দলের নির্দেশ অমান্য করে দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রেুাহী প্রার্থী হওয়ায় কেন্দ্রের নির্দেশে ১৫ জন চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!