কমলগঞ্জে ছড়া থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ছড়া থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

  • শনিবার, ২০ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের একটি ছড়া থেকে রাসেল মিয়া (২৮) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাসেল পাত্রখোলা চা বাগানের সর্দার ও পঞ্চায়েত কমিটির সদস্য বাচ্চু মিয়ার ছেলে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, পাত্রখোলা চা বাগান এর পশ্চিম লাইন এলাকার চা শ্রমিক রাসেল মিয়া গত শুক্রবার (১৯ নভেম্বর) রাতে মণিপুরি সম্প্রদায়ের মহারাসলীলা দেখতে শিববাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। শনিবার (২০ নভেম্বর) দুপুরে এলাকাবাসী পশ্চিম লাইনের পাহাড়ি ছড়ার আমঘাট নামক স্থানে একটি মরদেহ পরে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। শনিবার দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Manual3 Ad Code

নিহতের পিতা সর্দার বাচ্চু মিয়া বলেন, শুক্রবার রাতে রাস দেখার কথা বলে আর বাড়ি ফিরেনি। শনিবার দুপুেের পাত্রখোলা চা বাগানের একটি ছড়া থেকে আমার ছেলের রক্তাক্ত অবস্থায় লাশ পাওয়া যায়। তার ঘাড় মটকানো এবং নাকে ও মুখে রক্তের ছাপ লেগে রয়েছে। পূর্ব শত্রুতার জেরেই ছেলেকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে শক্ররা।

পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি দেবাশীষ চক্রবর্ত্তী শিপন জানান, শনিবার রাসেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটা হয়তো পূর্বপরিকল্পিত হতে পারে।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাসেল নামের এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্যা নাকি অন্য কিছু।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!