ফেইসবুকে ভূয়া আইডি খুলে গুজব ছড়ানোর প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

ফেইসবুকে ভূয়া আইডি খুলে গুজব ছড়ানোর প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

  • মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেইক আইডি খুলে এলাকায় গুজব ছড়ানোর প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর বাজারে আওয়ামীলীগ নেতা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, সাবেক সেনা সদস্য টিপু সুলতান, ছাত্রলীগ নেতা তাহমিদ আহমেদ ইমন, যুবলীগ নেতা মুবিন আহমেদ লিমন, আব্দুস সত্তার, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আতিকুর রহমান প্রমুখ।

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়ার ছোট ছেলে ইমন আহমেদ সহজ সরল প্রকৃতির মানুষ। কিছুদিন আগে কিছু দুষ্কৃতকারী তার নামে তার বাবার ছবি সংযুক্ত করে ফেইসবুকে ফেইক আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা ইমনের বাবার মানসম্মান নষ্ট করার জন্য বিভিন্ন কার্যকলাপ করে আসছে। দ্রুত এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান বক্তারা।

Manual6 Ad Code

ফেইসবুকে ফেইক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় গত ২০ নভেম্বর কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়ার পুত্র ভুক্তভোগী ইমন আহমেদ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!