খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বড়লেখায় খতমে কোরাআন ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বড়লেখায় খতমে কোরাআন ও দোয়া মাহফিল

  • বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু’র তত্ত্বাবধানে ও বড়লেখা উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী “মাদার অফ ডেমোক্রেসি” দেশমাতা- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

২৪শে নভেম্বর রোজ বুধবার বাদ জোহর বড়লেখায় এতিম হাফিজদের সাথে নিয়ে খতমে কোরআন শেষে মহান রবের দরবারে দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। এসময় উপস্হিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম খোকন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, বড়লেখা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান মো: মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মতিন, বড়লেখা পৌর যুবদলের সদস্য সচিব সিপার আহমদ, বড়লেখা পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাইজ উদ্দিন, বড়লেখা উপজেলা ছাত্রদল নেতা সাব্বির আবির সহ বড়লেখা উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। দোয়া শেষে এতিম শিশুদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয় ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!