কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত

  • বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র আহত হয়েছেন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহত পিতা-পুত্রকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। গত বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পিতা-পুত্র হলেন মো. সফিক মিয়া (৫৫) ও তার পুত্র শেখ রাফিজুল ইসলাম (২০)।

স্থানীয় সুত্রে জানা যায়, গকুলনগর গ্রামের সফিক মিয়ার সাথে একই গ্রামের আব্দুস শহীদ গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যার দিকে সফিক মিয়া মাঠ থেকে মহিষ নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ আব্দুস শহীদ, তার স্ত্রী তাহেরা বেগম, তার ছেলে সোয়েব, আতিক, বদরুল, আজমত উল্লাহর ছেলে ইয়াসিন মিয়া গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সফিক মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার ছেলে রাফিজুল ইসলাম তার বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তার উপরও হামলা করা হয়। হামলাকারীরা পিতাপুত্রকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Manual6 Ad Code

আহত সফিক মিয়ার আরেক ছেলে মো. মিজানুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষ আব্দুস শহীদ তার স্ত্রী তাহেরা বেগম, তার ছেলেরা ও আজমত উল্লাহর ছেলে ইয়াসিন মিয়া দেশীয় অস্ত্র নিয়ে তার বাবা ও ভাইয়ের উপর হামলা করেন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ছিল। তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!