কমলগঞ্জে প্রাথমিকে সহকারি শিক্ষকদের বরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে প্রাথমিকে সহকারি শিক্ষকদের বরণ

  • শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
কমলগঞ্জ :: ফুল দিয়ে বরণ করছেন নবাগত শিক্ষককে অতিথিরা। ছবি এইবেলা

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:  বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২০২০ সালে নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বরণ করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার ২৬ নভেম্বর বিকালে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনেে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও রানা রঞ্জন সিনহার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন।

বিশেষ অতিথি কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. ইসহাক মিঞা, জয় কুমার হাজরা, জেলা প্রধান শিক্ষক সমিতির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মোশাহীদ আলী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ টি এম আনিসুর রহমান।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা সহকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে নবাগত ৪৭ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষককে উপহার সামগ্রী প্রদান করা হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জ উপজেলায় নবাগত শিক্ষকদেরকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সুন্দর আয়োজন অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!