ইউপি নির্বাচন: কমলগঞ্জে ৪ জন রিটার্নিং অফিসার নিযুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

ইউপি নির্বাচন: কমলগঞ্জে ৪ জন রিটার্নিং অফিসার নিযুক্ত

  • বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

পঞ্চম ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ৪ জন রিটার্নিং অফিসার নিযুক্ত করা হয়েছে। মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে কমলগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মো: আহসান ইকবালকে রহিমপুর, পতনঊষার ও শমশেরনগর, কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো: জাহাঙ্গীর আলম তালুকদারকে মুন্সীবাজার ও কমলগঞ্জ সদর, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: জনি খানকে আলীনগর ও আদমপুর এবং কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদারকে মাধবপুর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সংশ্নিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামি ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews