দক্ষিণ আফ্রিকা ফেরত এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

দক্ষিণ আফ্রিকা ফেরত এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা !

  • বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, সুনামগঞ্জ ::

Manual2 Ad Code

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে দক্ষিণ আফ্রিকা ফেরত এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে।

Manual1 Ad Code

বুধবার দক্ষিণ আফ্রিকা প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানায় উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ সচিব ওই প্রবাসীকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

লাল পতাকা টানানোর বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী বলেন, এক সপ্তাহ আগে ওই প্রবাসী দেশে এসেছেন। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানোর মাধ্যমে সতর্কতা জারি করেছি। তিনি এখন হোম কোয়ারেন্টিনে আছেন। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে যারাই ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসবে আমরা সতর্কতা হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!