বড়লেখায় ২৮ শিক্ষার্থীর এসএসসি’র পুনঃনিরীক্ষণে শতভাগ সাফল্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ২৮ শিক্ষার্থীর এসএসসি’র পুনঃনিরীক্ষণে শতভাগ সাফল্য

  • বুধবার, ১৫ জুলাই, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

বড়লেখায় এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের এবারের এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য ২৮ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষায় কৃতকার্য হয়েছে। পুনঃনিরীক্ষনে শতভাগ ফলাফল অর্জনের মাধ্যমে কলেজটি ৪ বার শতভাগ ফলাফল অর্জন করলো। পুনঃনিরীক্ষণসহ ৪র্থ বারের মতো শতভাগ ফলাফল অর্জনে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

জানা গেছে, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ থেকে নিয়মিত ২৮ জন ও অনিয়মিত ৪জন সহ মোট ৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

৩১ মে প্রকাশিত ফলাফলে দেখা যায় পাশ করেছে অনিয়মিত ৪ জন। নিয়মিত পরীক্ষার্থীদের ২৮জনই ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে অকৃতকার্য। কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিলেট শিক্ষাবোর্ডে ওই বিষয়ের পুনঃনিরীক্ষণের আবেদন করে। সমপ্রতি পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করে বোর্ড কর্তৃপক্ষ। এতে দেখা গেছে, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ফেল করা ২৮ জন শিক্ষার্থীই বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছে।

Manual5 Ad Code

অধ্যক্ষ বুদ্ধদেব দাস গুপ্ত জানান, যান্ত্রিক কারণে তার কলেজের এসএসসি পরীক্ষার ২৮ জন নিয়মিত পরীক্ষার্থীকে এক বিষয়ে ফেল রাখা হয়। ফলাফল প্রকাশের পরই তিনি শিক্ষাবোর্ডে পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এতে সকলেই কৃতকার্য হয়েছে। এ নিয়ে তার কলেজটি এসএসসিতে ৪র্থ বার শতভাগ ফলাফল অর্জন করলো#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!