বিয়ানীবাজার সীমান্তে দেড় লক্ষাধিক টাকার ইয়াবাসহ ভারতীয় মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বিয়ানীবাজার সীমান্তে দেড় লক্ষাধিক টাকার ইয়াবাসহ ভারতীয় মাদক ব্যবসায়ী আটক

  • মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বিয়ানীবাজার উপজেলার গজুকাটা বিওপি’র বিজিবি সদস্যরা সোমবার সন্ধ্যায় উপজেলার উত্তর গুজুকাটা এলাকা থেকে দেড় লক্ষাধিক টাকার ৪২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামছ উদ্দিন (৪৫) নামে এক ভারতীয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে বিজিবি আটক ভারতীয় নাগরিককে বিয়ানীবাজার থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দিয়েছে। বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual5 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় গজুকাটা বিওপি‘র টহল কমান্ডার হাবিলদার হাফিজুর রহমানের নেতৃত্বে বিয়ানীবাজার সীমান্তের উত্তর গজুকাটা নামক স্থানে মেইন পিলার ১৩৫৭ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। উক্ত অভিযানে বিজিবি টহলদল সামছ উদ্দিন নামে এক ভারতীয় মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সামছ উদ্দিন ভারতের আসামের করিমগঞ্জ জেলার উত্তর লাফাসাইল গ্রামের কুটু মিয়ার ছেলে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ আলম সিদ্দিকী বিজিবির হাতে ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে তাকে বিয়ানীবাজার থানায় সোপর্দ করে মামলা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান জানান, মাদকসহ বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিককে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!