কমলগঞ্জে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা বিক্রি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কমলগঞ্জে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা বিক্রি

  • মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মৌসুমি পতাকা বিক্রেতারা দেশের লাল-সবুজের জাতীয় পতাকা ও স্টিকার বিক্রি করছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উপজেলার পৌর এলাকা, শমশেরনগর বাজার, আদমপুর, পতনঊষার শহীদনগর বাজারে দেখা যায় মৌসুমি পতাকা বিক্রেতাদেরকে।

Manual5 Ad Code

প্রতি বছর বিজয়ের মাস আসলেই ডিসেম্বর মাসের প্রথম থেকে জাতীয় পতাকা বিক্রির উৎসব শুরু হয়ে চলে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত। বিজয়ের মাসে বিভিন্ন বাজারের দোকান, বাড়ির ছাদ, ব্যক্তিগত গাড়ি এমনকি সিএনজি অটোরিকশায় লাল-সবুজের জাতীয় পতাকা উড়তে দেখা যায়। এজন্য উপজেলার বাজারগুলোতে চলছে জাতীয় পতাকা বিক্রি। এই সব মৌসুমি পতাকা বিক্রেতারা সকাল থেকে রাত পর্যন্ত পতাকা বিক্রিতে ব্যস্তসময় পার করছেন।

মৌসুমি পতাকা বিক্রেতা মো. ফরাশ সিকদার জানান, মাদারীপুর জেলা থেকে মৌলভীবাজার জেলায় ১৫ সদস্যের একটি টিম জাতীয় পতাকা বিক্রি করতে এসেছেন। তিনি বলেন, ডিসেম্বরে ১ তারিখ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন বাজারে তারা পতাকা বিক্রি করেন। গত ১০ বছর ধরে বিজয়ের মাস আসলেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জাতীয় পতাকা বিক্রি করেন। তিনি আরও বলেন, প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকার পতাকা বিক্রি হয়। খরচ বাদে ৩ থেকে ৪শ’ টাকা লাভ হয়। অন্যান্য বছরের তুলনায় এবার পতাকা বিক্রি কম হচ্ছে। বিজয়ের মাস এলেই মাদারীপুর জেলার মানুষ সারাদেশের বিভিন্ন জেলায় এভাবে মৌসুমি পতাকা বিক্রি করেন। তারা একেক দিন একেক এলাকায় একজন করে পতাকা বিক্রি করেন।

জাতীয় পতাকা কিনতে আসা ব্যবসায়ী আরিফ আহমেদ বলেন, ১৬ ডিসেম্বরে ব্যবসা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করবো এ জন্য পতাকা কিনেছি। স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের স্বরণে জাতীয় পতাকা উত্তোলন করা অনেক গৌরবের।

Manual8 Ad Code

পতনঊষারের বীর মুক্তিযোদ্ধা মনু মিয়া অসুস্থ অবস্থায় বলেন, দেখতে দেখতে স্বাধীনতার ৫০ বছর পার হয়ে যাচ্ছে। আমার মনে হয় এইতো কিছু দিন আগেই দেশ স্বাধীন করলাম। যে আশা নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই আসা এখনও পূর্ণতা পায়নি। বিজয় দিবসে সঠিক নিয়মে সবাই জাতীয় পতাকা উত্তোলন করবেন এটাই কামনা। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!