কুলাউড়ায় ব্রাইট ইন্সটিটিউটের শুভ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ব্রাইট ইন্সটিটিউটের শুভ উদ্বোধন

  • শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়ায় ব্রাইট ইন্সটিটিউটের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ ডিসেম্বের শুক্রবার বিকাল ৩ টায় পৌর শহরের উছলাপাড়াস্থ আমিনুল জাহানারা টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জসিমুর রহমান, ইউপি সদস্য ছালিক আহমদ, ব্যবসায়ী নির্মাল্য মিত্র সুমন, কালের কণ্ঠের সাংবাদিক মাহফুজ শাকিল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাইশা বিনতে আমির। সঞ্চালনায় ছিলেন মোঃ শাওন নিয়াজি। অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন ব্রাইট ইন্সটিটিউট এর পরিচালক মোঃ সেলিম আহমদ। ফিতা কেটে উদ্বোধন করেন পরিচালক সেলিম আহমদের বাবা মোঃ আব্দুর রাজ্জাক।

Manual4 Ad Code

ব্রাইট ইন্সটিটিউট এর পরিচালক ও নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সেলিম আহমেদ জানান, এই প্রতিষ্টানে স্পোকেন ইংলিশ, বেসিক গ্রামার, ক্রিয়েটিভ রাইটিং, আইএলটিএস, বেসিক কম্পিউটার এবং কিড্স ইংলিশ লানির্ংসহ বিভিন্ন কোর্সের ৩ মাস ও ৬ মাস মেয়াদী সেশনে ভর্তি চলছে। এই ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা সেবা গ্রহণ করতে পারবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!