পিরোজপুরের শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরস্কার পেল নাঈম মাহমুদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

পিরোজপুরের শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরস্কার পেল নাঈম মাহমুদ

  • রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code
পিরোজপুর প্রতিনিধি ::

মঠবাড়িয়া উপজেলার, মঠবাড়িয়া পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা  নাঈম মাহমুদ পিরোজপুর জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরস্কার লাভ করেছেন। ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তিতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবার ক্যাম্পেইন -২০২১ কার্যক্রমের সমাপণি অনুষ্ঠানে গত ১২ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।

Manual6 Ad Code

এসময় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, আইসিটি সহকারী কমিশনার মনিরা পারভীন সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

মঠবাড়িয়া পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নাঈম মাহমুদ এলাকার লোকজনের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিয়ে ইতোমধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি পৌর  ডিজিটাল সেন্টারের পাশাপাশি ব্যাংক এশিয়া ব্যাংকিং লেনদেন কার্যক্রম চালু করেছেন। তিনি জনগণের দোরগোড়ায় তথ্য সেবা দেয়ার চেষ্টা করছেন। নতুন এ কার্যক্রম উপকারভোগিদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ লোকেরা তাদের সুবিধামত স্থান থেকে এ সেবা গ্রহণ করতে পেরে খুবই খুশি। এছাড়া ইউনিয়ন পর্যায় সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিয়ে উদ্যোক্তা নাঈম মাহমুদ সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। তথ্যসেবা এসব কার্যক্রমের কারণে পিরোজপুর জেলা প্রশাসনের বিবেচনায় তিনি জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে বিবেচিত হয়েছেন।

Manual2 Ad Code

পিরোজপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানিয়ে মঠবাড়িয়া পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নাঈম মাহমুদ বলেন, জেলা প্রশাসন আমাকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করায় আমার কাজকে আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আরও তৃণমূল মানুষের দোরগোড়ায় তথ্যসেবা পৌঁছে দিতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!