জুড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কুনা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৬৩) সোমবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বাদ আসর ফুলতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে সহকারি কমিশনার (ভুমি) রতন কুমার অধিকারীর উপস্থিতিতে থানার উপ পরিদর্শক মন্নানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুম মুক্তিযোদ্ধা আব্দুর রহিমকে গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা শেষে সার্বজনিন কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, মুক্তিযোদ্ধা ইব্রাহীম আলী, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরমান আলী, ইউপি সদস্য মাহবুব আলম রওশন, তাজুল ইসলাম, ইমতিয়াজ মারুফ, জামাল উদ্দিন সেলিম প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!