বড়লেখায় করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

  • সোমবার, ৮ জুন, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখায় করোনার উপসর্গ নিয়ে অনুরঞ্জন দেবনাথ (৬০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। রোববার রাতে সিলেট নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত অনুরঞ্জন দেবনাথ বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার বাসিন্দা। সোমবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

জানা গেছে, অনুরঞ্জন দেবনাথ দীর্ঘদিন থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন। এছাড়া তার শ্বাস কষ্টও ছিল। স¤প্রতি তার করোনার উপসর্গ জ্বর, কাশি দেখা দেয়। ৬ জুন উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। এখনও তার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসেনি। এরইমধ্যে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা তাকে সিলেট নর্থইস্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।

Manual4 Ad Code

বড়লেখা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস জানান, ওই ব্যবসায়ীর করোনা উপসর্গ ছিল। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট মিলেনি। এরমধ্যে শ্বাস কষ্ট বেড়ে গেলে স্বজনরা তাকে সিলেট সিলেট নর্থইস্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা গেছেন। সোমবার স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যবসায়ীর শেষকৃত্য স¤পন্ন হয়। তবে তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কি না, তা নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। ওই ব্যবসায়ীর পরিবারকে হোম-কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!