হাকালুকি হাওরে জলবায়ু পরিবর্তনে পরিবেশ অধিদপ্তরের ইবিএ প্রকল্পের যাত্রা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

হাকালুকি হাওরে জলবায়ু পরিবর্তনে পরিবেশ অধিদপ্তরের ইবিএ প্রকল্পের যাত্রা শুরু

  • বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে অভিযোজনে ইকোসিস্টেম ভিত্তিক পন্থা (ইবিএ) নামক একটি প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এক কারিগরি পরামর্শ সভায় প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরা হয়।

Manual2 Ad Code

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও ইবিএ প্রকল্প পরিচালক ড. সোহরাব আলী প্রকল্পের মুল প্রবন্ধ উপস্থাপন করেন। কুলাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইবিএ প্রকল্পের আন্তর্জাতিক কারিগরি উপদেষ্টা ও সাবেক সচিব ড. জহুরুল করিম, সাবেক অতিরিক্ত সচিব ও প্রকল্প ব্যবস্থাপক মো. মোজাহেদ হোসেন। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা সিএনআরএস ক্রেল প্রকল্পের কর্মকর্তা তৌহিদুর রহমান প্রমুখ।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও ইবিএ প্রকল্প পরিচালক ড. সোহরাব আলী জানান, এই প্রকল্পটি মুলত বাংলাদেশে প্রথম। প্রকল্পটি বরেন্দ্র অঞ্চল ও হাকালুকি হাওরে বাস্তবায়ন হবে। ৪ বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে সাড়ে ৪২ কোটি টাকা। হাকালুকি হাওর তীরের মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন হবে। ৬টি বিল খনন করে তাতে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে। হাওরের সাথে সংযুক্ত ৩টি নদী খনন, ১৮টি পুকুর খনন ও সোয়াম ফরেস্ট (জলাবন) গড়ে তোলা হবে। মুলত হাওরের উদ্ভিদ, মাছ ও প্রাণীর আবাস্থল সংরক্ষণ ও খাদ্যের যোগান বৃদ্ধি, হাওরের জলজবন ব্যবস্থাপনা করে জীববৈচিত্র্য সংরক্ষণ করা। টেকসই কৃষি এবং বন ব্যবস্থাপনা করা এবং হাওর তীরের দরিদ্র জনগোষ্ঠীর জীবন জীবিকা শক্তিশালী করা।

Manual4 Ad Code

প্রকল্পের আন্তর্জাতিক কারিগরি উপদেষ্টা ও সাবেক সচিব ড. জহুরুল করিম বলেন, যেখানে উন্নয়ন হয়েছে, সেখানেই সবচেয়ে বেশি পরিবেশের ক্ষতি হয়েছে। মৌলভীবাজারে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে, এজন্য প্রকল্পের জন্য এ জেলাকেই বেছে নিতে হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!