কমলগঞ্জে আ’লীগের বিদ্রোহী ৫ চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে আ’লীগের বিদ্রোহী ৫ চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার

  • বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী ৫জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে। প্রার্থীতা প্রত্যাহার না করায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত মঙ্গলবার রাতে ৫ জনকে দলীয় বিভিন্ন পদ থেকে বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামীলীগের স্মারক উল্লেখ করে বলা হয়েছে আগামী ৫ জানুয়ারি নির্বাচনে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়ন থেকে একাধিক প্রার্থীর নাম কেন্দ্রীয় প্রার্থী বাছাই কমিটিতে গেলে একজন করে প্রার্থী বাছাই করে দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত প্রার্থী মনোনয়ন পত্র প্রার্থীদের কাছে প্রেরণ করেন। পরে মনোনিত প্রার্থীরা দলীয় প্রতীক নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেন। কিন্তু রহিমপুর, শমশেরনগর ও আলীনগর ইউনিয়নের দলীয় মনোনিত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫জন স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা করেন।

রহিমপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুনেল আহমেদ তরফদার, শমশেরনগর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য এবিএম আরিফুজ্জামান অপু ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মো: আব্দুল গফুর এবং আলীনগর ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য নিয়াজ মুর্শেদ রাজু দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা করায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে দলীয় পদবীসহ দলের সকল স্তরের পদবী থেকে বহিষ্কার করা হয়। স্থাীয়ভাবে বহিষ্কারের জন্য মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ বরাবরে প্রেরণ করা হয়।

Manual7 Ad Code

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান দলীয় সিদ্ধান্তে রহিমপুর, শমশেরনগর ও আলীনগর ইউনিয়নে ৫ জন বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, ৫ম ধাপে আগামি ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ ও সাধারণ সদস্য পদে ৩২৭ জনসহ মোট ৪৬৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!