বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন দাখিলে ৯ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন দাখিলে ৯

  • বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

এবারও চমক দেখালো আরকে লাইসিয়াম স্কুল

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখায় এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন শিক্ষার্থী। বরাবরের মতো এবারও চমক দেখিয়েছে আরকে লাইসিয়াম স্কুল। উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক এ শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মোট শিক্ষার্থীর প্রায় ৭১ ভাগ জিপিএ-৫ অর্জন করেছে। গত বছর ৩৬ জন শিক্ষার্থী এ-প্লাস পেয়েছিল। অন্যদিকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী।

Manual8 Ad Code

এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে পাশ করেছে। পাশের হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে দাখিল পরীক্ষায় পাশ করেছে ৫৬৩ জন। পাশের হার ৯৩ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী। অপরদিকে কারিগরিতে ৮৮ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ। তবে কারিগরিতে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

জানা গেছে, এবারের এসএসসিতে বড়লেখার আরকে লাইসিয়াম স্কুলের ৫৯ জন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ১১ জন, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের থেকে ৪ জন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ৪ জন, ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৪ জন, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের ৩ জন, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ৩ জন, হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩ জন, পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩ জন, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১ জন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের ১ জন, শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন ও চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে দাখিল পরীক্ষায় সুজাউল ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৩ জন, পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ২ জন, চান্দগ্রাম এ,ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১ জন, ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার ২ জন ও পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!