কুলাউড়ায় এসএসসিতে এবারো জিপিএ-৫ এর শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় এসএসসিতে এবারো জিপিএ-৫ এর শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

  • বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতি বছরের মতো এবারো সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। উপজেলা পর্যায়ে এসএসসিতে জিপিএ-৫ এর ভিত্তিতে সেরা হয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতি বছরের ন্যায় এ বছরও বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ২৮টি জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

Manual2 Ad Code

এ বছর বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করেছে ২২৮ জন। জিপিএ- ৫ পেয়েছেন ২৮ জন। এ গ্রেড পেয়েছেন ১০৪ জন এবং এ- পেয়েছেন ৪৩ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ। দ্বিতীয় স্থান অর্জন করা নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করেছে ২৫১ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ২১ শতাংশ। তৃতীয় স্থান অর্জন করা আলী আমজদ উচ্চ বিদ্যালয় থেকে মোট ২৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করেছে ২৮২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন শিক্ষার্থী। পাসের হার শতকরা ৯৬ দশমিক ৫৮ শতাংশ।

Manual3 Ad Code

বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফলের দিন বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে। বিদ্যালয়ের এই ফলাফলে অভিনন্দন জানিয়েছেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন বলেন, বিদ্যালয়ের এই ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সভাপতি, ছাত্রীবৃন্দ ও অভিভাবকদের অবদান রয়েছে। আমরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিবছর আমার প্রতিষ্ঠানের এ সফলতা ধরে রাখার জন্য সবার দোয়া কামনা করছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!