কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

  • শনিবার, ১ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্ঘম পাহাড়ী এলাকায় অবস্থিত বেগুনছড়া খাসিয়া পুঞ্জির প্রায় অর্ধশত লোকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কুলাউড়া এলজিইডি’র প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, ডেইলী স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা, সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, বিশিষ্ট ঠিকাদার কামরুল ইসলাম, বেগুনছড়া পুঞ্জির মন্ত্রী লেম্বুসহ আরো অনেকে।

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এই কম্বলগুলো ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষকে উপহার হিসেবে দেয়া হয়েছে। গত কয়েকদিন থেকে প্রচন্ড শীত পড়েছে। দুর্ঘম পাহাড়ি এলাকায় খাসি পল্লীগুলোতে বসবাসরত মানুষের শীতের কষ্ট স্বচক্ষে দেখার জন্য তাদের কাছে কম্বল নিয়ে যাওয়া হয়। পর্যায়ক্রমে কুলাউড়ার অন্যান্য খাসি পুঞ্জির মানুষের মাঝে আরো কম্বল পৌঁছে দেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews