বড়লেখায় ৬ যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় ৬ যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

  • রবিবার, ২ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর যুবদলের সদস্য সচিবসহ ৬ যুবদল নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা যুবদল কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো. খছরু আহমদ শনিবার রাতে এসব শোকজ লেটার ইস্যু করেছেন। এতে আগামী ৭ দিনের মধ্যে জবাব প্রদানের জন্য অভিযুক্তদের নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর সকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে বড়লেখা পৌরশহরে বিএনপি-যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, মিছবাহ উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুর রহমান সিপার ও যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ কতিপয় দল বিরোধী চক্রান্তকারীদের সাথে মিলিত হয়ে বাধা প্রদান ও প্রতিহতের চেষ্টা করেন।

এছাড়া উপজেলা যুবদলের নির্বাহী কমিটির সদস্য যুবদল নেতা মোস্তাক তাপাদার কানন গত ইউপি নির্বাচনে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী রফিক উদ্দিনের পক্ষে নির্বাচনী মাঠ প্রকাশ্যে কাজ করেন।#

Manual2 Ad Code

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল ও সাধারণ সম্পাদক এমএ মোহিত রোববার বিকেলে জানান, গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা যুবদলের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বড়লেখা উপজেলা ও পৌর যুবদলের ৬ নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে শোকজ করা হয়েছে। তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!