কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ

কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা!

  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে এক সালিশ বিচারের জের ধরে সৃষ্ট হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ১০ বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুবলীগ নেতা। এঘটনায় কে বেশি ক্ষমতাবান ? তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় লোকজন জানান, গত ২৯ ডিসেম্বর শরীফপুরের পূর্বভাগ গ্রামে বিজিবির ক্যাম্পের দক্ষিণ পাশে এক সালিশ বিচার অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিচারক ছিলেন বর্তমানের নব নির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান এবং শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু। উভয় পক্ষের বক্তব্য শোনার পর উপস্থিত সকল একমত পোষন করে নতুন চেয়ারম্যানের রায়কে স্বাগত জানান। শুধু সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু তাদের রায়কে অমান্য করেন। শরীফপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি হীরন খান (৪৯) রায় মেনে নিতে শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনুকে অনুরোধ করলে তিনি তাকে অশালিন ভাষায় গালিগাজ করেন। এমনকি পরে দেখে নেয়ার হুমকি দেন।

Manual4 Ad Code

শরীফপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি হীরন খান জানান, বৈঠকের দিন সন্ধ্যার পর আমতলা বাজারে আমার দোকানে গিয়ে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনুসহ ৮-১০ জন লোক বেধড়ক মারপিট করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান। এ সময় মাথাসহ হাত ও পায়ে মারাত্মক জখম হয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে কমলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।

Manual4 Ad Code

এ ঘটনায় যুবলীগ নেতা হীরন খানের স্ত্রী বাদি হয়ে শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু (৪৯)কে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

অভিযুক্ত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু ঘটনা অস্বীকার করে বলেন, আমতলাবাজারে সন্ধার পর দোকানে ক্রেতা বিক্রেতার মাঝে তর্কবিতর্কের এক প্রর্যায়ে হাতাহাতি হয়েছে। এঘটনায় দোকানি আহত হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি।

Manual5 Ad Code

নব নির্বাচিত শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার দিন দুপুরে গ্রাম্য এক সালিশে যুবলীগের সহ-সভাপতি হীরন খানকে অশালিন ভাষায় গালিগালাজ করেন। উপস্থিত সকলের সম্মুখে তাকে হুমকি দিয়েছেন। পরে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করছেন বলে স্থানীয়রা জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews