হারিয়ে যাচ্ছে গ্রামীণ লাটিম খেলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

হারিয়ে যাচ্ছে গ্রামীণ লাটিম খেলা

  • বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

Manual7 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি::
বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশগুলির অন‍্যতম একটি গ্রামীণ খেলা।
গ্রামবাংলার এক সময়ের জনপ্রিয় খেলা লাটিম এখন অন্তর্হিত । সময়ের বির্বতনে গ্রীমীণ ঐতিহ্যবাহী অনেক খেলাই আজ যাহা লোপ পাইয়াছে । তার মধ্যে অন‍্যতম হল লাটিম খেলা।
গ্রামের শিশু – কিশোররা এক সময় মনের আনন্দে গ্রামের মেঠোপথে , বাড়ির আঙ্গিনায়, বাড়ির উঠানে, হাতের তালুতে ও বাড়ির বারান্দায় লাটিম ঘুরাতো।
গ্রামেই তৈরি করা হতো পেয়ারা, গাব গাছের ডাল নতুবা নরম কাঠ ও লৌহশলা দিয়ে লাটিম তৈরি করতো এবং ঘুরানোর জন্য পাট দিয়ে রশ্মি, দড়ি বা ফিতা বানানো হয়। লৌহশলাকে অক্ষ বানিয়ে কাঠের গোলকটিকে লাটিম খেলোয়াড়রা ২-৩ হাত লম্বা এক টুকরো রশ্মি, দড়ি ও সৃতলি দিয়ে অক্ষশীর্ষ থেকে ক্রমশ গোলটির নিম্নার্ধ সুষমভাবে পেঁচিয়ে প্রধানত তর্জনী ও বৃদ্ধঙ্গুলি ব‍্যবহার করে উঁচু থেকে ছুড়ে মাটি বা কিছুর তলে বা হাতের তালুতে ঘুরায়।
আধুনিকতার ছোঁয়ায় কম্পিউটার গেমস, ভিডিও গেমসসহ সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ব‍্যস্ত থাকে বর্তমান প্রজম্মের ছেলে-মেয়েরা এবং এসব খেলার ভিড়ে হারিয়ে যাচ্ছে লাটিম খেলা।
অবিভাবকদের তাদের সন্তানকে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা সম্পর্কে উদ্বুদ্ধ করতে হবে। তানাহলে অদুর ভবিষ্যতে বিলুপ্ত হবে লাটিম খেলা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!