আত্রাইয়ে দ্রুত এগিয়ে চলেছে দৃষ্টিনন্দন আশ্রয়ন প্রকল্পের কাজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

আত্রাইয়ে দ্রুত এগিয়ে চলেছে দৃষ্টিনন্দন আশ্রয়ন প্রকল্পের কাজ

  • বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” সেই অধিকার বাস্তবায়ন করতে নওগাঁর আত্রাইয়ে দ্রুত এগিয়ে চলেছে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় ধাপের কাজ। ভ’মিহীন ও গৃহহীনদের গৃহের অভাব লাঘবে এবং তাদের মুখে হাঁসি ফোটাতে “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” প্রকল্প গ্রহণ করে দেশের সকল ভূমি ও গৃহহীনদের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Manual4 Ad Code

উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে সরকারের ‘ক’ শ্রেণিভুক্ত জমিতে ১৬টি ঘড় নির্মাণের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর তত্তাবধানে ইতোপূর্বে জনপ্রতিনিধি, ভূমি, প্রকৌশলী এবং প্রকল্প অফিসের সমন্বয়ে স্থান নির্বাচন করা হয়।

Manual5 Ad Code

সরেজমিনে গিয়ে জানা যায়, ভূমি ও গৃহহীনদের মর্যাদার সাথে বসবাসের লক্ষে উপজেলার কয়রা নামক স্থানে ১৬টি ঘড় তৈরীর কাজ চলছে । প্রতি পরিবারের জন্য দুই শতক জমির উপর দুটি চৌচালা বিশিষ্ট ইটের দেয়াল এবং পাকা মেঝের কাজ চলমান। এছারা রঙ্গিন টিনের ঘড়ে দুটি করে প্লেন শীটের জানালা- দরজা, ঘড় সংলগ্ন বারান্দা এবং রান্না ঘড় ও টয়লেটের ব্যবস্থা রয়েছে। প্রতি বাসগৃহে দুইলক্ষ চল্লিশ হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে। কাজ শেষে আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে উপজেলার স্থায়ী বাসিন্দা ভূমি এবং গৃহহীনদের মাঝে ঘর বরাদ্দ দেয়া হবে বলে জানা গেছে।

Manual3 Ad Code

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইতিপূর্বে উপজেলায় ১৮৫ ঘর নির্মাণ করে ভ’মিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে করোনা মহামারির মধ্যেও তৃতীয় ধাপে ১৬টি অসহায় পরিবারের স্বপ্নের ঠিকানা তৈরীর কাজ চলছে। সরকারের এই কর্মসূচির উদ্দেশ্য মানুষের জীবনমানের উন্নয়ন ও বাসগৃহহীন শুন্যের কোঠায় আনা। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!