ওসমানীনগরে স্কাউট সমাবেশের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরে স্কাউট সমাবেশের উদ্বোধন

  • রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে ২য় উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে স্কাউট সমাবেশেরে উদ্বোধন করা হয়।
স্কাউট সমাবেশেরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। কাব প্রশিক্ষক ফিরোজা খানমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাছুদুল আমিন, ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট খায়রুল ইসলাম মধু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা স্কাউটের কমিশনার প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা স্কাউটের সাদারণ সম্পাদক মহিউদ্দিন আখন্দ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার প্রদান শিক্ষক সানা উল্যা, প্রধান শিক্ষক শহীদ হাসান, উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ বিজয় প্রসাদ দেব, প্রধান শিক্ষক মুমিনুর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রধান শিক্ষক ওয়েছ আহমদ চৌধুরী। সমাবেশে উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭টি স্কাউট দল অংম গ্রহন করে। পবিত্র কোরআন তেলায়ওয়াত গীতাপাঠ ও প্রার্থণা সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এর পরপরই উপজেলা স্কাউটের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, উপজেলা স্কাউট কমিশনার প্রদান শিক্ষক নহরুল ইসলাম, ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাছুদুল আমিন জাতীয় পতাকা ও স্কাউট প্রতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনুষ্ঠানের অতিথিগণ স্কাউট দলের কার্যক্রম পরিদর্শণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!