কমলগঞ্জে নৌকার অফিস ও এমপির গাড়িবহরে হামলা : ৬ আসামীর জামিন নামঞ্জুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে নৌকার অফিস ও এমপির গাড়িবহরে হামলা : ৬ আসামীর জামিন নামঞ্জুর

  • রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার এলাকায় রহিমপুর ইউনিয়নের নৌকার প্রধান নির্বাচনী অফিস ও স্থানীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জুনেল আহমেদ তরফদারসহ ৬ জনের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা মহাদেব বাঁচার।

কারাগারে প্রেরণ করা আসামীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও পরাজিত বিদ্রোহী প্রার্থী জুনেল আহমেদ তরফদার (৪৭), উপজেলা আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান চৌধুরী বাবর (৪৫), মিজানুর রহমান (৪৬), মুস্তাক আহমেদ মস্তান (৩৮), বেলাল মিয়া (৩৩) ও হারুনুর রশিদ (৩৮)। এর এ মামলায় এজাহারভুক্ত দুই আসামী রাসেল মিয়া (৩২) ও ওয়াহিদ মিয়া (৩৭) কে কমলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছিল।

Manual7 Ad Code

আদালত সূত্রে জানা যায়, রোববার (0৯ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেস্ট আদালতে এমপি ও নৌকার অফিসে ভাংচুরের মামলায় ২৮ জন আসামি জামিন আবেদন করেন। এ সময় ২২ জনের জামিন আবেদন মঞ্জুর করলেও মামলার প্রধান আসামিসহ ৬ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Manual7 Ad Code

সংসদ সদস্য ও নৌকার নির্বাচনী অফিসে হামলার ঘটনায় ৪০ জনকে আসামি করে সংসদ সদস্যের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে গত ২ জানুয়ারি রাত ১০টায় রহিমপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রধান নিবার্চনী কাযার্লয় ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হামলা চালান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদ তরফদার ও তার কর্মীসমর্থক। হামলায় এমপি অক্ষত অবস্থায় থাকলেও দুপক্ষের সংঘর্ষে স্থানীয় এমপির গানম্যান, গাড়ি চালক ও ব্যক্তিগত একান্তসহকারীসহ ৭ জন আহত হন। এ ঘটনায় ৪০ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!