কমলগঞ্জে নৌকার অফিস ও এমপির গাড়িবহরে হামলা : আ’লীগের মানববন্ধন ও প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জে নৌকার অফিস ও এমপির গাড়িবহরে হামলা : আ’লীগের মানববন্ধন ও প্রতিবাদ

  • সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে রহিমপুর ইউনিয়নের নৌকার প্রধান নির্বাচনী অফিস ও স্থানীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মাধবপুর বাজার ও পাত্রখোলা চা বাগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় মাধবপুর বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাধবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: আসিদ আলী। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী নারায়ণ সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, মতিউর রহমান, মতুর চাষা, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হান্নান, যুবলীগ নেতা আরিফ মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সুমন আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ। এর পর বিকাল সোয়া ৫টায় পাত্রখোলা চা বাগানে মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে পৃথক আরেকটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ৬ বারের নির্বাচিত আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

উল্লেখ্য, কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল শহরে ফেরার পথে উপজেলার মুন্সীবাজারে গত ২ জানুয়ারি রাত ১০টায় রহিমপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রধান নিবার্চনী কাযার্লয় ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হামলা চালান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদ তরফদার ও তার কর্মীসমর্থক। হামলায় এমপি অক্ষত অবস্থায় থাকলেও দুপক্ষের সংঘর্ষে স্থানীয় এমপির গানম্যান, গাড়ি চালক ও ব্যক্তিগত একান্তসহকারীসহ ৭ জন আহত হন। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে আরো ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন সংসদ সদস্যের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল। এ ঘটনায় দায়ের করা মামলায় গত রোববার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে মামলার প্রধান আসামি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জুনেল আহমেদ তরফদারসহ ৬ জনের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

কারাগারে প্রেরণ করা আসামীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও পরাজিত বিদ্রোহী প্রার্থী জুনেল আহমেদ তরফদার (৪৭), উপজেলা আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান চৌধুরী বাবর (৪৫), মিজানুর রহমান (৪৬), মুস্তাক আহমেদ মস্তান (৩৮), বেলাল মিয়া (৩৩) ও হারুনুর রশিদ (৩৮)। এর এ মামলায় এজাহারভুক্ত দুই আসামী রাসেল মিয়া (৩২) ও ওয়াহিদ মিয়া (৩৭) কে কমলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছিল।

Manual8 Ad Code

আদালত সূত্রে জানা যায়, গত রোববার (৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের ৩নং আমলী আদালত (কমলগঞ্জ) এ এমপি ও নৌকার অফিসে ভাংচুরের মামলায় ২৮ জন আসামি জামিন আবেদন করেন। এ সময় ২২ জনের জামিন আবেদন মঞ্জুর করলেও মামলার প্রধান আসামিসহ ৬ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews