কুলাউড়ায় খাসিয়া স্কুল ছাত্রী অপহরণ : একমাসেও উদ্ধার হয়নি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ

কুলাউড়ায় খাসিয়া স্কুল ছাত্রী অপহরণ : একমাসেও উদ্ধার হয়নি

  • মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটি উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির এক খাসিয়া স্কুলছাত্রী (১৬) অপহরণের এক মাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি।

Manual2 Ad Code

গত ১২ ডিসেম্বর তাকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নেয় একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আলাল মিয়ার ছেলে আবুল কালাম (২২)। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দেন। তবে ওই স্কুলছাত্রীকে উদ্ধার হয়নি এক মাসেও।

Manual4 Ad Code

কুলাউড়া থানায় দায়েরকৃত অভিযোগ ও স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আলাল মিয়ার ছেলে আবুল কালাম পেশায় একজন রাজমিস্ত্রি ও বিবাহিত। সে প্রায়ই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত। কিন্তু সে প্রস্তাবে কোনো সাড়া না দেওয়ায় গত ১০ ডিসেম্বর সকালে আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার সময় আবুল কালাম তাকে অপহরণ করে। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মেয়েকে উদ্ধারের জন্য তার বাবা প্রশাসনসহ রাজনৈতিক ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছেন তার পিতা।

কুলাউড়া থানার ওসি বিনয় ভুষণ রায় জানান, এটা প্রেমঘটিত ব্যাপার। তারপরও দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews