রেল কর্মকর্তাদের সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের বৈঠক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রেল কর্মকর্তাদের সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের বৈঠক

  • বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
টিকেট কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ, যাএীসেবার মান উন্নয়ন ও ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি সহ রেলপথ যাএীদের বিভিন্ন সমস্যা নিয়ে রেলওয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। ১২ জানুয়ারি বুধবার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল রেলওয়ে ষ্টেশনে ভি আই পি রোমে রেলওয়ের টি,আই,টি, ষ্টেশন মাষ্টার, বুকিং অফিসার, নিরাপত্তা বাহিনীসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে দীর্ঘ বৈঠকে মিলিত হয়। প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, কুলাউড়া রেলওয়ে ষ্টেশনের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও নানা অব্যবস্থাপনা সহ টিকেট কালোবাজারি বন্ধ ও যাএী হয়রানির কথা তুলে ধরে সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহণের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি, মাওলানা আব্দুল ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম জায়েদ, এম, ফয়েজ উদ্দিন, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক, ডাঃ কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, এইচ ডি রুবেল ও ৩ নং ওয়ার্ড সম্পাদক, মোঃ আব্দুল মতলিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!