কুলাউড়ায় পিডিবির অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : মালামাল জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় পিডিবির অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : মালামাল জব্দ

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

Manual2 Ad Code

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মালামাল জব্দ করা হয়েছে। গত ১৬ জুলাই মধ্যরাতে নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুলাউড়া পিডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পিডিবির সহকারী প্রকৌশলী মো. মফিজ উদ্দিন খানের নেতৃত্বে পৌর শহরের মনসুর সাইনবোর্ড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারী মইবুর রহমানের স্থাপনায় মনসুর নিবাসী মো. ইসরাইল মিয়ার অটোরিক্সার গ্যারেজে বিদ্যুৎ সংযোগ তারে মিটার ফাঁকি দিয়ে ১৩টি অটোরিকশা চার্জ দেয়া হচ্ছিল। তাৎক্ষণিক অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে মিটার ও তার জব্দ করা হয়।

Manual4 Ad Code

নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিনের জানান, করোনা মহামারী চলাকালীন সময়ে কতিপয় দুষ্কৃতি বিদ্যুতের মিটারে কারচুপি করে সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছেন এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। বিদ্যুৎ আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং সরকারের রাজস্ব আদায়ের জন্য এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Manual3 Ad Code

অভিযান পরিচালনা কালে উপসহকারী প্রকৌশলী আনসারুল কবির ও মিজানুর রহমান, লাইনম্যান খুরশেদ আলম, ফারুক আহমেদ, রুবেল আহমেদসহ বিদ্যুৎ বিভাগের কারিগরি কর্মচারীগণ অংশগ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!