নৃগোষ্ঠি কিশোরীকে অপহরণ,যুবক গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নৃগোষ্ঠি কিশোরীকে অপহরণ,যুবক গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:- কুলাউড়া থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগে আব্দুল কালাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে ঢাকা থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী কালামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত কালাম উপজেলার হোসনাবাদ গ্রামের আলাল মিয়ার ছেলে।

Manual3 Ad Code

থানা সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠির এক কিশোরী অপহৃত হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে কুলাউড়া থানার এসআই মো. এনামুল হক, এসআই পরিমল চন্দ্র দাস ও এএসআই মো. আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার হাতিরঝিল থানার আম বাগান বস্তি এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী আব্দুল কালামকে গ্রেপ্তারসহ অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে অপহৃত কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করে অপহরণকারী যুবককে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!