কুলাউড়ায় স্বদেশ প্রতিদিনের ৯ম বর্ষপূর্তি উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে নানা  আয়োজনে ভূমিমেলার উদ্বোধন কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ পরিবারের মাঝে ছাগল বিতরণ বড়লেখায় আইনশৃঙ্খলা কমিটির সভা : বিএনপি পরিচয়ে কেউ অপকর্ম করলে ডাবল শাস্তি -নাসির উদ্দিন আহমেদ এমপি নাগেশ্বরীতে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা  দূর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই : মাহফুজা হান্নান এমপি কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে  শিশু সুরক্ষা নিশ্চিত করা লক্ষ্যে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ কুলাউড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

কুলাউড়ায় স্বদেশ প্রতিদিনের ৯ম বর্ষপূর্তি উদযাপন

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। স্বদেশ প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েলের উদ্যোগে সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে অনলাইন গণমাধ্যম সংবাদমেইল কার্যালয়ে কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন করা হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা প্রশংসা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, পত্রিকার সম্পাদকসহ দায়িত্বরত সকলের সম্মিলিত প্রয়াসে পত্রিকাটি খ্যাতি অর্জন করেছে। বিশেষ করে পত্রিকার ডেস্কের পাশাপাশি তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের প্রতিবেদনের মাধ্যমে অন্যতম শক্তিশালী গণমাধ্যম। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে যেভাবে গণমানুষের প্রিয় গণমাধ্যম হয়ে কাজ করছে তা যেন আগামীতে আরো অব্যাহত থাকে। কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম। প্রেস ক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির। সাধারণ সম্পাদক সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মানবকন্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, সাপ্তাহিক কুলাউড়া সংলাপ পত্রিকার ক্রাইম রিপোর্টার এম এ কাইয়ুম, দৈনিক মাতৃভূমির খবরের ভাম্যমান প্রতিনিধি ডাঃ তোফায়েল আহমদ চৌধুরী, লাখোকন্ঠ মৌলভীবাজার জেলা প্রতিনিধি আবুল কালাম প্রমূখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!