কমলগঞ্জে জলাশয় থেকে নারীর লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে জলাশয় থেকে নারীর লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে একটি অগভীর জলাশয় থেকে আফিয়া বেগম (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে। মঙ্গলবার দুপুর আড়াইটায় ঘটনাস্থল থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফিয়া বেগমকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আদমপুর বাজারে ঘুরাফেরা করতে দেখা যায়। দুপুরে আদমপুর বাজারের কোনাগাওঁ সড়ক সংলগ্ন লন্ডনী মার্কেটের পাশে জলাশয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন কমলগঞ্জ থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আফিয়া বেগমের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বলেন, আফিয়া বেগমের পরিবারের সদস্যরা জানিয়েছেন সে মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন ছিল। বাড়িতে নিয়মিত আসা যাওয়া করেনা। সাধারণ মৃত্যু হয়েছে এ জন্য লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!