পুকুরে ঢিল ছোঁড়ায় বড়লেখায় ৬ বছরের শিশুর ওপর নির্মম নির্যাতন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

পুকুরে ঢিল ছোঁড়ায় বড়লেখায় ৬ বছরের শিশুর ওপর নির্মম নির্যাতন

  • বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখার দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নের মাধবগুল গ্রামের ষাটোর্ধ এক প্রভাবশালী ব্যক্তি পুকুরে ঢিল ছোঁড়ার অপরাধে ৬ বছরের এক শিশুর ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। গত তিনদিন ধরে শিশুটি শয্যাসায়ী। এব্যাপারে আহত শিশুর মা রীনা বেগম থানায় অভিযোগ করেছেন। নির্যাতনকারী ব্যক্তি প্রভাবশালী হওয়ায় স্থানীয় একটি মহল নির্মম ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা লিপ্ত হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাধবগুল গ্রামের হতদরিদ্র রিকশা চালক আলিম উদ্দিনের ৬ বছরের শিশুপুত্র হাবিবুর রহমান মুন্না রোববার বিকেলে সাথী শিশুদের সাথে বাড়ির পাশের মাঠে খেলা করছিল। প্রতিবেশী আইনুল ইসলামের (৬০) পুকুর পাড়ের গাছে একটি পাখি দেখে সে ঢিল ছুঁড়ে। মুন্নার ঢিলটি প্রভাবশালী আইনুল ইসলামের পুকুরে পড়ে যাওয়ায় তিনি অবোঝ শিশুটিকে ধরে এনে বাশের কঞ্চি দিয়ে হাতে-পিঠে বেধড়ক পিটিয়ে ও পুকুরের পানিতে চুবিয়ে গুরুতর আহত করেন। তাতেও ক্ষান্ত হননি, দুই হাতে উপরে তুলে মাটিকে আচড় দিলে থাকলে শিশুটি পায়খানা করে ফেলে। তবুও নির্যাতন বন্ধ করেননি। পরে অবশ অবস্থায় পাশের নির্জন স্থানে ফেলে দেন।

Manual4 Ad Code

নির্মম নির্যাতনের শিকার শিশু হাবিবুর রহমান মুন্নার মা রীনা বেগম জানান, সন্ধ্যায় বাড়ি না ফেরায় মুন্নাকে খুঁজতে থাকেন। খেলার সাথীদের তথ্যে সন্ধ্যার পর রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সোমবার এব্যাপারে তিনি আইনুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনা তদন্ত করায় সে ক্ষীপ্ত হয়ে আমার রিকশা চালক স্বামীকে মাদক ও ডাকাতি মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকি ধমকি দিচ্ছে। থানার অভিযোগ তুলে নেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালীরা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক। থানার একজন এসআই পাঠিয়ে অভিযোগটি তদন্ত করেছেন। এব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!