কমলগঞ্জে ওয়েভ ফাউন্ডেশনের এডভোকেসি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ওয়েভ ফাউন্ডেশনের এডভোকেসি সভা

  • রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৩ জানুয়ারি) সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীনের সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় সভার শুরুতে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফ্যাসিলেটর শাহজাহান মিয়া। আলোচনায় অংশ নেন জাইকার কর্মকর্তা মুজিবুর রহমান, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, রাবেয়া খাতুন, হামিদা খাতুন, শাহারিয়া জেবিন, চা শ্রমিক নেতা সীতারাম বীন, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক শাব্বির এলাহী, শব্দকর সমাজের নেতা প্রতাপ শব্দকর, রামাকান্ত গোয়ালা প্রমুখ। সভায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে সচেতন করে স্বাবলম্বী করে গড়ে তোলতে সকলকে একযোগে কাজ করতে হবে।

Manual1 Ad Code

সভায় আগামী দিনের সকল কার্যক্রম পরিচালনার জন্য মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াংকে সভাপতি ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। সভায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, দলিত সম্প্রদায়সহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!