কুলাউড়ায় বাণিজ্যিক উৎপাদনে আখ চাষে বাম্পার ফলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় বাণিজ্যিক উৎপাদনে আখ চাষে বাম্পার ফলন

  • সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

Manual2 Ad Code

সালাউদ্দিন:মনু নদীর চরে আখ চাষ করেছেন আব্দুর রহিম।১২০ শতক জমিতে বাণিজ্যিক উৎপাদন করেছেন তিনি ।এখন প্রতিদিন ক্ষেত থেকে আখ কেটে রস বের করছেন।সনাতন পদ্ধতিতে আখ প্রক্রিয়াজাত করে গুড় তৈরি করছেন।এখন পর্যন্ত ৩০ শতক জমি থেকে প্রায় ২ হাজার ৯ শত ১২ লিটার রস বিক্রি করেছেন।প্রতি লিটার ২০ টাকা দরে যার বাজারমূল্য ৫৮ হাজার ২ শত ৪০ টাকা।এখনও বাকি রয়েছে ৯০ শতক জমির আখ উত্তোলন।সব মিলিয়ে এবার বেশ বাম্পার ফলন হয়েছে।

Manual4 Ad Code

হাজীপুর ইউনিয়নের শুকনবী গ্রামে প্রায় ৩০ কৃষক এবার আখ ক্ষেত করেছেন। কিন্তু আগের চাইতে এখন দিন দিন আখ চাষির সংখ্যা কমে আসছে ।

তবে আখের রস,লালি,গুড়ের চাহিদা কমেনি। সরেজমিনে দেখা যায় অনেক ক্রেতারা আখের  রস, লালী,গুড় কিনতে এসেছেন। কিন্তু আগের মতো ফেরি করে আখের রস বিক্রি করতে দেখা যায় না। উৎপাদিত আখ থেকে সনাতন পদ্ধতিতে রস প্রক্রিয়াজাত করে লালি ও গুড় তৈরি করা হয়।গুড় প্রতি কেজি বিক্রি করা হয় ১ শত ২০ টাকা দরে,লালি প্রতি লিটার ১০০ টাকা দরে।প্রতি বছর আখের চারা বিক্রি করা হয় প্রতি পিস ৩ টাকা দরে। আখের রস বের করে উচ্ছিষ্ট অংশ প্রক্রিয়াজাত করতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।আখ চাষি তোয়াহিদ আলি বলেন,’এবার আখ চাষ করে ভালোই ফলন হয়েছে।এখন পর্যন্ত বেশ আয় করেছি।আখ আরও কাটার বাকি রয়েছে। সবমিলিয়ে আখ চাষ বেশ লাভজনক।আখ চাষে সরকারি সহযোগিতা প্রয়োজন।’আখের রস কিনতে আসা ক্রেতা ইরফান আলী জানান,এখানে একদম খাঁটি আখের রস পাওয়া যায়। শীতের মৌসুমে আখের রস দিয়ে পিঠা তৈরি করে খেতে বেশ আনন্দদায়ক।প্রতি বছর আমরা আখের রস কিনতে আসি।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

সরেজমিনে ঘুরে দেখা যায় সারা দিন আখ কেটে বিকেলে মাড়াই করে বড় পাত্রে জ্বাল দেওয়া হচ্ছে।কেউ কেউ আখ মাড়াই করে রস সংগ্রহ করছেন, কেউ আবার রস কড়াইয়ে এনে ঢালছেন। রস ঘন হয়ে নামিয়ে রাখা হচ্ছে। গুড় তৈরি হয়ে গেলে সেটি আলাদা রাখা হচ্ছে।আখের গুড় তৈরি করতে সবাই বেশ কর্মব্যস্ত সময় পার করছেন।কুলাউড়ার আখ চাষিরা আরও সফল হতে কৃষি বিভাগের প্রযুক্তিগত সহায়তা চেয়েচেন ।গ্রামীণ জনপদের জনপ্রিয় কৃষি আখ চাষ কালের বিবর্তনে যেন হারিয়ে না যায় সেজন্য এটাকে ধরে রাখতে প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!