কুড়িগ্রামে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল

  • মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

মো: বুলবুল ইসলাম ,কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে চরসুভার কুটি পশ্চিমপাড়া বাহারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৫ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ও ইছালের ছওয়াব অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (২৪জানুয়ারি) রাতে চরসুভার কুটি পশ্চিমপাড়া বাহারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ পাগড়ী প্রদান অনুষ্ঠান ও কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে তিনজন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হয়।

Manual3 Ad Code

সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ এর সার্বিক তত্ত্বাবধানে পাগড়ি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবসমাজের কান্ডারী, কুড়িগ্রাম ডায়াবেটিস হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা ও ২নং হলোখানা ইউনিয়ন এর নবাগত চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা ।

Manual3 Ad Code

মাহফিলে প্রধান আলোচক হিসেবে কোরআন গভেষক লালমনিরহাটের খেতাব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাঃ সাইফুল ইসলাম ও দ্বিতীয় আলোচক হিসেবে কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার জামে মসজিদের খতিব হাফেজ হযরত মাওলানা মোঃ শফিকুল ইসলাম সাইফী তাফসির পেশ করেন। মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মুছল্লীর সমাগম ঘটে। আখেরি মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!