সিলেটের ওসমানীনগরে ভোট চলাকালে মারা গেছেন মেম্বার পদপ্রার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেটের ওসমানীনগরে ভোট চলাকালে মারা গেছেন মেম্বার পদপ্রার্থী

  • সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

Manual7 Ad Code

ওসমানী নগর (সিলেট) প্রতিনিধি ::

Manual1 Ad Code

সিলেটের ওসমানীনগরে ভোট চলাকালে মারা গেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী মো. জদু মিয়া (৫২)।

সোমবার বেলা ১১টায় নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত জদু মিয়া সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত জাফর উল্লার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

Manual4 Ad Code

জানা যায়, জদু মিয়া কিছু দিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। নির্বাচনি প্রচার চালাতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত ভোটের দিন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

জদু মিয়ার মামাতো ভাই ফয়জুল ইসলাম বলেন, নির্বাচনি প্রচার চালিয়ে অসুস্থ হয়ে গত ৫ দিন ধরে বিছানায় ছিলেন। সকালে আত্মীয়স্বজন সবাইকে ভোটকেন্দ্রে যেতে বলেন। আমরা ভোটকেন্দ্রে থাকাবস্থায় বেলা ১১টার দিকে মারা যান তিনি।

Manual3 Ad Code

ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন। খবর পেয়ে আমরা ওনার বাড়ি পরিদর্শন করেছি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!