বড়লেখায় তাতিলীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন : ৩ জীবন্ত গরু দ্বগ্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় তাতিলীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন : ৩ জীবন্ত গরু দ্বগ্ধ

  • রবিবার, ১৯ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

বড়লেখায় দুর্বৃত্তের আগুনে শনিবার রাতে উপজেলা তাতি লীগের সভাপতি ও ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজারের গোয়ালঘর ভস্মিভুত হয়েছে। এসময় ৩টি জীবন্ত গরু পুড়ে ছাই হয়। গরুসহ গোয়ালঘর পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্য রক্ষা পায় দুইটি ট্রাক ও টাক্টর।

জানা গেছে, উপজেলা তাতি লীগের সভাপতি ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজারের বাড়ি কাঠালতী দক্ষিণ সহিদাবাদ এলাকায়। শনিবার রাত ১টায় সেমি পাকা গোয়ালঘরে আগুনের দাউ দাউ শব্দ আর গরুর চিৎকার শুনে বাড়ির লোকজন ঘুম থেকে উঠেন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে গোয়ালঘরে বেধে রাখা তিনটি জীবন্ত গরু, পানির পাম্প, ধান ভাঙ্গার মেশিন, গাড়ির টায়ারসহ বিভিন্ন মালামাল পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই পার্শবর্তী লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অল্পের জন্য গোয়ালঘরে পাশেই থাকা ২টি ট্রাক ও টাক্টর এবং বসতঘরগুলো রক্ষা পায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual8 Ad Code

ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজার জানান, তার গোয়ালঘরে বিদ্যুৎ সংযোগ নেই। তাই সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটার সম্ভাবনা নেই। দুর্বৃত্তরা গোয়ালঘরে অগ্নিসংযোগ করে ৩টি জীবন্ত গরু পুড়িয়ে মেরেছে। অগ্নিকান্ডে অন্তত ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!