কুলাউড়া পৌর পরিষদের ১ বছর পূর্তি উপলক্ষ্যে পরামর্শমুলক মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়া পৌর পরিষদের ১ বছর পূর্তি উপলক্ষ্যে পরামর্শমুলক মতবিনিময় সভা

  • রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

বাসযোগ্য করতে যা কিছু প্রয়োজন করা হবে- মেয়র সিপার উদ্দিন আহমদ

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া পৌরসভার বর্তমান পরিষদের একবছর পূর্তি উপলক্ষ্যে পরামর্শমূলক মতবিনিময় সভা ০৬ ফেব্রুয়ারি রোববার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ দীর্ঘক্ষণ পৌরবাসীর বিভিন্ন অভিযোগ, উন্নয়ন কর্মকান্ড নিয়ে দেয়া প্রস্তাব শুনেন। পৌরবাসীর বক্তব্যের প্রেক্ষিতে মেয়র বলেন, একটি পৌরসভাকে বাসযোগ্য করে গড়ে তুলতে যা কিছু প্রয়োজন তা করা হবে। বিগত এক বছরের কর্মকান্ড পরিচালনা করতে পৌরবাসী যেভাবে সহযোগিতা করেছেন, সেই ধারা অব্যাহত থাকলে বাকি ৪ বছরে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে উঠবে কুলাউড়া।

তিনি আরও বলেন, সরকারি বরাদ্ধ পেতে সরকারের কিছু নিয়ম মানতে হয়। আর তা হলো পৌরকর আদায়ে বাধ্যবাধকতা। ইতোমধ্যে পৌর করের জন্য বাসায় বাসায় নোটিশ গেছে। এতে অনেকে মনোক্ষুন্ন হতে পারেন। কিন্তু নির্ধারিত হারে পৌর কর পরিশোধ না করলে সরকারি উন্নয়ন বঞ্চিত থাকতে হবে। কাজেই এ ব্যাপারে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে।

মেয়র সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে পরামর্শমূলক মতবিনিময় সভায় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, প্রবীণ রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য, কমিউনিস্ট পার্টির নেতা খন্দকার লুৎফুর রহমান, পৌর বাণিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, কাউন্সিলার আতাউর রহমান চৌধুরী ছোহেল ও সাইফুর রশীদ সুমন, জাসদ নেতা মাইনুল ইসলাম শামীম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সুফিয়া রহমান ইতি প্রমুখ।

Manual2 Ad Code

সভায় পৌরসভার বিভিন্ন শ্রেণিপেশার সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!