কুলাউড়ায় বঙ্গবন্ধু টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুলাউড়ায় বঙ্গবন্ধু টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

এইবেলা স্পোর্টস, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ০৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বঙ্গবন্ধু টি ২০ ক্রিকটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ক্রীড়া সংস্থার সভাপতি ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি এনামুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি এম আতিকুর রহমান আখই, ক্রীড়া সংগঠক কাবুল পাল প্রমুখ।

Manual1 Ad Code

উদ্বোধনী খেলায় ইউনিয়ন বাজার কর্মধা ৫৭ রানে বয়েজ অব দানাপুরকে হারিয়েছে। টুর্নামেন্টে মোট ৪০ টি দল অংশ নিচ্ছে।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল বলেন, সিলেট বিভাগের মধ্যে কুলাউড়ার ক্রিকেটের একটা আলাদা সুনাম রয়েছে। এখানে ক্রিকেট খেলার সবচেয়ে জমজমাট আসর হয়। এই কুলাউড়ার সন্তান হিসেবে কুলাউড়ার ক্রিকেট নিয়ে আমি গর্বিত। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাধুলার আয়োজন করা হয়। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বে একটি মর্যাদার আসন লাভ করেছে।  ##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!