কুলাউড়ার চাতলাপুর বাগানে সাদা মাটি সংগ্রহকালে মাটি চাপায় নারীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ার চাতলাপুর বাগানে সাদা মাটি সংগ্রহকালে মাটি চাপায় নারীর মৃত্যু

  • বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

Manual5 Ad Code

প্রতিনিধি, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

বসত ঘর লেপতে পাহাড়ি ছড়ার পারের টিলার নিচের সাদা মাটি সংগ্রহকালে মাটির ধ্বস নেমে নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নারী চা শ্রমিক ২ সন্তানের জননী শেফালী বাউরী চাতলাপুর চা বাগানের বাুরী টিলার চুনু বাউরীর স্ত্রী। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের ১৯ নং সেকশনের (প্লান্টেশন এলাকা)  কড়ইতল এলাকায় বুধবার বেলা দেড়টায় এ ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

চাতলাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী জানান, নারী চা শ্রমিকরা পাহাড়ি ছড়ার পারের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহ করে বসত ঘর লেপেন। বুধবার শেফালী বাউরীর ১৯ নম্বর সেকশনের কড়ইতল এলাকার একটি পাহাড়ি ছড়া পারের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহ করছিলেন। বেলা দেড়টার সময় মাটি সংগ্রহকালে টিলায় ধ্বস নেমে তিনি মাটি চাপা পড়েন। এসময় তার সাথের নারী চা শ্রমিকরা   চা বাগানের আরও শ্রমিকরা এসে ধ্বসে পড়া মাটি সরিয়ে নিচ থেকে নারী চা শ্রমিক শেফালী বাউরীর মরদেহ উদ্ধার করেন।

কুলাউড়া থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে করেন। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!