শিল্পপতি আজম জে চৌধুরীর সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

শিল্পপতি আজম জে চৌধুরীর সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

Manual3 Ad Code
 এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ায় ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুধবার ১৬সকালে সংগঠনের সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর নেতৃত্বে দেশের খ্যাতিমান শিল্পপতি আজম জে চৌধুরীর গ্রামের বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিরা রহমান ইতি,,ওয়ার্ড সম্পাদক, গৌছ মিয়া, ওয়ার্ড সদস্য, হায়দর আলী, মারুফ আহমদ জালাল প্রমুখ।
ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও দেশের খ্যাতিমান শিল্পপতি কুলাউড়ার কৃতি সন্তান আজম জে চৌধুরী কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির গতিশীল কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন,সমিতির সকল কর্মকাণ্ডে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দে সিসি ক্যামেরা প্রদান সহ বিভিন্নভাবে সহযোগিতা করায় আজম জে চৌধুরীকে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আজীবন সদস্য ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!