ফুলবাড়ীতে গণটিকা কার্যক্রমের সফল বাস্তবায়নে প্রস্তুতি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে গণটিকা কার্যক্রমের সফল বাস্তবায়নে প্রস্তুতি সভা

  • বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কোভিড- ১৯ প্রতিরোধে আগামী ২৬ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রম সুষ্ঠ, সুন্দর সফলভাবে পরিচালনার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী সকাল ১১:০০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলী, ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারী সারাদেশে ১ কোটি লোককে করোনা ভাইরাসের টিকা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সেই লক্ষ্যেই আজকের এই প্রস্তুতি সভা। টিকা প্রদান সুষ্ঠ, সুন্দর সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি জনপ্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানান। যারা এখন পর্যন্ত করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা নেয়নি তাদেরকে আগামী ২৬ ফেব্রুয়ারী টিকা প্রদান কার্যক্রমের আওতায় আনারও আহ্বান জানান তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!