নিউজিল্যান্ডে টেস্ট জয়ের নায়ক ইবাদতকে বড়লেখা ক্রীড়া সংস্থার সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

নিউজিল্যান্ডে টেস্ট জয়ের নায়ক ইবাদতকে বড়লেখা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

  • শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেটের টেষ্ট জয়ের অগ্রনায়ক মৌলভীবাজারের বড়লেখার কৃতী সন্তান ইবাদত হোসেন চৌধুরী জীবানকে শুক্রবার সন্ধ্যায় সংবর্ধনা দিয়েছে উপজেলা ক্রীড়া সংস্থা। নিউজিল্যান্ড জয়ের পর প্রথম বার বৃহস্পতিবার তিনি গ্রামের বাড়িতে বাবা-মা ও পরিবারের সাথে দেখা করতে এলে ক্রিকেটপ্রেমীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।

Manual6 Ad Code

ক্রিকেটে বাংলাদেশের জন্য আরো বড় সম্মান বয়ে আনতে উদীয়মান তরুণ ক্রিকেটার ইবাদত হোসেন চৌধুরী সকলের দোয়া চেয়েছেন। তিনি উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের সাবেক বিজিবি কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও গৃহিনী মা সামিয়া বেগমের ছেলে।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে ইবাদত হোসেন চৌধুরী বলেন, তার স্বপ্ন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেওয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সহসভাপতি আব্দুর রহমান, সাবেক ফুটবলার কমর উদ্দিন, ক্রীড়া ভাষ্যকার আমজাদ হোসেন পাপলু।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ইবাদতের দুদর্শ পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে বড়লেখা থেকে যেন তার মত জাতীয় পর্যায়ের আরো ক্রিকেটার তৈরী হয়, সে লক্ষে আমাদের সকলকে কাজ করতে হবে। ইতিমধ্যে বড়লেখায় একটি মিনি স্টেডিয়াম তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!