একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা কুলাউড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে স্কুলে পাঠদান হাকালুকিতে তলিয়ে গেছে ধান, ক্ষতিগ্রস্থদের পাশে বিএনপি নেতা মাছুম রেজা টানা বর্ষণ ও পাহাড়ি ঢল- বড়লেখায় বন্যার আশংকায় প্রস্তুত করা হয়েছে ২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস

  • বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code
ইতালি প্রতিনিধি ::
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি..। বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাথে মিল রেখে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ০১ মিনিট অর্থাৎ ইতালীর সময় সন্ধ্যা ০৭টা ০১ মিনিটে পাদোভাতে অবস্থিত স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধার নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনের তত্ত্বাবধানে এসময় শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির উপদেষ্টা আব্দুল মান্নান, সহ-সভাপতি ইউনুছ মিয়া, আমিনুল হাজারী, যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফকরুল ইমাম দুলাল, নাছির উদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক কবির হোসাইন, প্রচার সম্পাদক নুরে আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টারের সভাপতি পাদোভার কমিউনিটি ব্যাক্তিত্ব হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার, পাদোভা কমিউনিটি ব্যক্তিত্ব রিভিন নাহিদ, চট্টগ্রাম এসোসিয়েশনের পক্ষ থেকে মো: আমজাদ হোসেন, হালিম মিয়া, ভেনিস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বলসহ আরো অনেকে। এসময় শহীদ মিনার বেদিতে একুশের গানের সুরের মুর্ছনা এক অন্যরকম আবহ সৃষ্টি করে।
পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রবাসের মাটিতে সকল ব্যাস্ততাকে পাশ কাটিয়ে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্বিত। একুশ আমাগের অহংকার। একুশ আমাদের গর্ব। আর আমাদের এই গর্ভের ধন ভাষা দিবসের ইতিহাস সম্পর্কে আগামী প্রজন্মকে জানানোর জন্যই প্রবাসে আমাদের এই আয়োজন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!