ওসমানীনগর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন- সভাপতি ফখর : সম্পাদক মিছবাহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন- সভাপতি ফখর : সম্পাদক মিছবাহ

  • মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Manual2 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual2 Ad Code

সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার দয়ামীরে একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে দয়ামীর উইপর চেয়ামন্যান এসটিএম ফখর উদ্দিনকে সভাপতি, আব্দুল্লাহ মিছবাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া মোজাহিদুল ইসলামকে সহ-সভাপতি, কয়েছ আহমদতে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়হান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

উপজেলা বিএনপির আহ্বায়ক জরিদ আহমদের সভাপতিত্বে ও বিএনপি নেতা এস টি এম ফখর উদ্দীনের সঞ্চালনায় কাউন্সিলে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মীনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির প্রথম সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, মঈনুল হক, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, আ ফ ম কামাল, আব্দুল মালেক, কোহিনুর আহমদ, মাহবুব আলম, শিপু আহমদ ও শাহীন আহমদ প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!